Programme
voyage Annual Program(2026)

voyage Annual Program(2026)

শুভ প্রতিষ্ঠা দিবস | সোনারপুর আরোহী
১৯৮২ সালের ৭ নভেম্বর, একদল তরুণের স্বপ্ন ও সাহসকে সঙ্গী করে শুরু হয়েছিল সোনারপুর আরোহীর পথচলা। আজ সেই পথচলার ৪৪ বছর।
পাহাড়ের দুর্গম পথ থেকে অজানাকে আবিষ্কারের নেশা, নতুন প্রজন্মকে অ্যাডভেঞ্চারের সঙ্গে পরিচয় করানো থেকে প্রকৃতি ও পরিবেশ রক্ষার অঙ্গীকার, প্রতিটি পদক্ষেপে জড়িয়ে রয়েছে সোনারপুর আরোহীর দীর্ঘ ঐতিহ্য।
অসংখ্য অভিযান, অভিজ্ঞতা, সাফল্য, ব্যর্থতা এবং স্মৃতির সাক্ষী এই সংগঠন।
পাহাড় ডাকুক, আমরা এগিয়ে চলি।
সোনারপুর আরোহীর সকল সদস্য, প্রাক্তন সদস্য, শুভানুধ্যায়ী ও অ্যাডভেঞ্চার প্রেমীদের জানাই আন্তরিক শুভেচ্ছা।

Voyage Annual Program(2025)
Voyage’ আমাদের বাৎসরিক অনুষ্ঠান। আমাদের সাফল্য, ব্যর্থতা এবং অগ্রগতির সমাবর্তন। সমস্ত অ্যাডভেঞ্চার এবং খেলাপ্রেমী মানুষকে ওই অনুষ্ঠানে আমন্ত্রণ জানাই।

স্থান : মৌলালি যুবকেন্দ্র প্রেক্ষাগৃহ, শিয়ালদহ।
তারিখ : ৩১শে নভেম্বর ২০২৬, রবিবার।
সময় : বিকেল ৪:৫৫

থেকে সন্ধ্যা ৮:৩০ মিনিট।

Voyage অনুষ্ঠানসূচী:-

★ বিগত রক ক্লাইম্বিং কোর্স এবং সামার অ্যাডভেঞ্চার কোর্সের সমাবর্তন।
★বর্তমান সময়ের একজনকে মোস্ট প্রমিসিং মাউন্টেনিয়ার এবং একজনকে লাইফটাইম আ্যচিভমেন্ট অ্যাওয়ার্ড প্রদান।
★ আসন্ন অভিযানের ফ্ল্যাগ অফ।
★ সোনারপুর আরোহী পরিচালিত অভিযানের উপর একটি ছোট ডক্যুমেন্টারী।

উপস্থিত থাকবেন পশ্চিমবঙ্গ পর্বতারোহণের বেশ কিছু উজ্জ্বল ব্যাক্তিত্ব।

আপনাদেরকে উপস্থিত থাকার আন্তরিক অনুরোধ জানাচ্ছি। প্রবেশ অবাধ।

Care with love by Aspectall Technologies®.