Mountaineering Expedition
Chang Chenmo Kangri Expedition And exploration

Chang Chenmo Kangri Expedition And exploration

সোনারপুর আরোহীর চ্যাং চেনমো কাংড়ি অভিযান সফল
সোনারপুর আরোহীর চ্যাং চেনমো কাংড়ি অভিযান সফলভাবে সম্পন্ন করে অভিযান শেষে ফিরেছে আমাদের অভিযাত্রী দল।
প্রথম সিভিলিয়ান দল হিসেবে চ্যাং চেনমো নতুন রূট দিয়ে ক্লাইম্ব করার পাশাপাশি এই অভিযানে দল আরও তিনটি অবিজিত (Virgin) শৃঙ্গে প্রথমবারের মতো দেশের পতাকা উত্তোলন করতে সক্ষম হয়েছে। একই সঙ্গে এই তিনটি শৃঙ্গের নামকরণও করেছে সোনারপুর আরোহীর অভিযাত্রী দল।
🔹 ৬৪০০ মিটার উচ্চতার একটি শৃঙ্গের নামকরণ করা হয়েছে কিংবদন্তি পর্বতারোহী স্যার এডমন্ড হিলারি-র নামে।
🔹 ৬৪২০ মিটার উচ্চতার অপর একটি শৃঙ্গের নামকরণ করা হয়েছে পর্বতারোহণের কিংবদন্তি তেনজিং নোরগে-র নামে।
🔹 আর ৬২৭৪ মিটার উচ্চতার শেষ অবিজিত শৃঙ্গটিতে গত ২০ সেপ্টেম্বর আমাদের দলের ১৪ জন সদস্য একসঙ্গে আরোহণ করে দেশের পতাকা উত্তোলন করেন এবং শৃঙ্গটির নামকরণ করা হয় নেতাজি সুভাষচন্দ্র বসু-র নামে।
একটি ঐতিহাসিক ও দুর্গম অঞ্চলে এই অভিযান শুধু আরোহণের সাফল্য নয়—নতুন শৃঙ্গে দেশের পতাকা উত্তোলন এবং দেশের গর্বিত ব্যক্তিত্ব ও পর্বতারোহণের কিংবদন্তিদের নামে তাদের স্মরণ করারও এক অনন্য প্রয়াস।
এই অভিযান সম্পর্কে আজকের বর্তমান ও আজকাল সংবাদপত্রে প্রতিবেদন প্রকাশিত হয়েছে। আমাদের এই অভিযানের খবর সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য দুই সংবাদপত্রের সংশ্লিষ্ট সকলকে সোনারপুর আরোহীর পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা। এবং যে সমস্ত মানুষ আমাদের অভিযানের সাথে থেকেছেন, উৎসাহ দিয়েছেন তাঁদের সবাইকে সোনারপুর আরোহীর পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাই। ❤️🇮🇳
অসংখ্য ধন্যবাদ ইলেকট্রনিক মিডিয়ার News18 বাংলা ও TV9 বাংলা -কে। আমাদের অভিযান ও উদ্যোগের খবর সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য আপনাদের আন্তরিক সহযোগিতা ও সমর্থনের প্রতি রইল কৃতজ্ঞতা।

Care with love by Aspectall Technologies®.