
Hagsula Trekking Expedition(2026)
স্বপ্ন যখন সাহস, অধ্যবসায় আর অদম্য ইচ্ছাশক্তির সঙ্গে মিশে যায়, তখন তা বাস্তবে রূপ নেয়।
লাদাখের জান্সকার উপত্যকার আকশু গ্রাম থেকে শুরু হওয়া আমাদের স্বপ্নের পাহাড়ি পদযাত্রা অভিযান সফলভাবে সম্পন্ন হয়েছে। সমুদ্রপৃষ্ঠ থেকে 16700 ফিট(5100m) উচ্চতার দুর্গম হাগশু লা (Hagshu La) অতিক্রম করে কাশ্মীরের কিস্তোয়ার জেলার মাছাইল মাতা মন্দিরে ট্রেকিং অভিযান শেষ করেছে সোনারপুর আরোহী-র ১০ সদস্যের অভিযাত্রী দল।
প্রতিকূল আবহাওয়া, দুর্গম পথ আর কঠিন সব চ্যালেঞ্জকে জয় করে আমাদের টিম নিরাপদে সুস্থ শরীরে বাড়ি ফেরার পথে। এই সাফল্য শুধু একটি ট্রেকিং অভিযান সম্পূর্ণ করার নয়, এটি আমাদের স্বপ্ন, সাহস, অধ্যবসায় এবং ঐক্যের এক অনন্য অর্জন।
যাত্রার শুরু থেকে শেষ পর্যন্ত যারা শুভেচ্ছা, ভালোবাসা ও উৎসাহ দিয়ে আমাদের পাশে ছিলেন, তাঁদের প্রত্যেককে আন্তরিক ধন্যবাদ। আপনাদের আশীর্বাদ ও সমর্থনই আমাদের এগিয়ে চলার প্রেরণা।
স্বপ্ন পূরণ হয়েছে। অভিযান সফল হয়েছে। আবারও নতুন কোনো স্বপ্নের পথে দেখা হবে।