Programme
Jagdish Nanabati Award (Monto Masif)

Jagdish Nanabati Award (Monto Masif)

গর্বের মুহূর্ত – সোনারপুর আরোহী
অত্যন্ত আনন্দ ও গর্বের সঙ্গে জানানো হচ্ছে Monto Massif Expedition-এর জন্য আমরা পেয়েছি সম্মানজনক Jagadish Nanavati Award for Excellence in Mountaineering 2026 from The Himalayan Club।
এই অভিযানের লিডার হিসেবে রুদ্রপ্রসাদ হালদার-এর হাতে এই প্রেস্টিজিয়াস সম্মান তুলে দেওয়া হলেও, এই অর্জন আসলে পুরো দলের সম্মিলিত সাফল্য। এই অভিযানটি সংগঠিত করেছিল Sonarpur Arohi, এবং দলে ছিল মোট ১১ জন সদস্য—যাদের প্রত্যেকের সাহস, পরিশ্রম ও একাগ্রতা এই সাফল্যের ভিত গড়ে দিয়েছে।
দলের পক্ষ থেকে রুদ্র প্রাসাদ হালদার, সত্যরূপ সিদ্ধান্ত, ঋক রাজ রয়, ভাস্কর হালদার এবং তুহিন ভট্টাচার্য – মোট ৫ জন সদস্য মিলে এই সম্মান গ্রহণ করে। মন্টো অভিযানের দলের বাকি সদস্যরা – নৈতিক নস্কর, দেবাশীষ মজুমদার, অনির্বাণ তালুকদার, নিরঞ্জন পাল, অরুনাভ সাঁফুই ও সৌম্য কান্তি বিশ্বাস।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কিংবদন্তি পর্বতারোহী Sir Chris Bonington, Harish Kapadia-সহ বহু বিশিষ্ট ক্লাইম্বার ও অ্যাডভেঞ্চারপ্রেমী মানুষ। তাঁদের সামনে আমাদের অভিযানের উপর একটি slide presentation উপস্থাপন করা ছিল এক অসাধারণ অভিজ্ঞতা এবং এক বড় সম্মানের বিষয়। অসংখ্য ধন্যবাদ হিমালয়ান ক্লাব এবং তার সাথে জড়িত বহু সম্মানীয় মানুষকে। এছাড়াও যাদের কথা না বললেই নয় সোনারপুর আরোহী পরিবার, যাদের সাপোর্ট ছাড়া এই অভিযান সম্ভব ছিলনা।
অজানাকে অন্বেষণ এবং self-supported climbing-এর সাহস থেকেই জন্ম নেয় এমন স্বীকৃতি—এই সম্মান আমাদের আরও দূর, আরও অজানার পথে এগিয়ে যাওয়ার প্রেরণা জোগায়…

Care with love by Aspectall Technologies®.