Programme
mandakini river expedition(Climet Walk)(2026)

mandakini river expedition(Climet Walk)(2026)

সোনারপুর আরোহী এবার এক ব্যতিক্রমী অভিযান পরিচালনা করছে। বরফ চুড়ো নয় বরং নিম্ন হিমালয় থেকে মধ্য হিমালয় অঞ্চলে ক্লাইমেট চেঞ্জের ফলাফল হিসেবে উত্তরাখন্ডে যে অভুতপূর্ব পরিস্থিতি তৈরি হয়েছে, সেটির তথ্যনুসন্ধান করবার জন্যই এই অভিযান। এক সদস্যের এই টিমে আমাদের সদস্য সম্রাট মৌলিক আজই রওনা দিলেন হাওড়া রেলস্টেশন থেকে। হরিদ্বার পৌঁছে সেখান থেকে পৌঁছাতে হবে মন্দাকিনী উপত্যকায়।
গত বছর নভেম্বর মাস থেকে ডিসেম্বর মাস পর্যন্ত কেদারনাথ অঞ্চলে বরফপাত একেবারেই হয়নি। এরপর ২রা জানুয়ারি ২০২৬ এ প্রথম বরফপাত হয়। এর ফলে হিমালয়ান ব্ল্যাক বিয়ার শীতঘুমে যেতে পারেনি। ফলস্বরূপ কালো ভাল্লুকের সঙ্গে চিতাবাঘেরও আচরণে অদ্ভুত পরিবর্তন লক্ষ্য করা যায়। এই প্রাণীগুলো উত্তরাখন্ডের বিভিন্ন জেলায় মানুষখেকো হয়ে ওঠে। নভেম্বর ২০২৫ থেকে এখনও পর্যন্ত বহু মানুষ ও গবাদী পশু এদের শিকার হয়েছে। গ্রামগুলোয় স্বাভাবিক জীবন ছন্দ হারিয়েছে। বন দপ্তর এখনও পরিস্থিতিকে স্বাভাবিক করে তুলতে পারেনি।
অদ্ভুত সংযোগ হলেও বলতেই হয়, জিম করবেট সাহেব ১৯২৬ সালে সেই কুখ্যাত রূদ্রপ্রয়াগের চিতাকে খতম করেছিলেন আর আজ ১০০ বছর পর সেই সন্ত্রাস আবারও ফিরে এসেছে আরও ভয়ঙ্কর রূপ নিয়ে।
এবারের এই অভিযান ১৫০ থেকে ২০০ কিমি জুড়ে পথ হাঁটতে হবে মন্দাকিনী নদী ও সংলগ্ন অঞ্চলে। খুঁজে আনার চেষ্টা করা হবে প্রকৃত পরিস্থিতি ঠিক কতটা গুরুতর।
ক্লাবের তরফ থেকে সদস্য সম্রাট মৌলিকের জন্য রইল আন্তরিক শুভেচ্ছা।

Care with love by Aspectall Technologies®.